- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইসলামী যুব আন্দোলনের প্রতিনিধি সম্মেলন

স্টাফ রিপোর্টার
ইসলামী যুব আন্দোলন জেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি তানভীর আহমদ তাছলিম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মদ ইলিয়াস হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাও. সহিদুল ইসলাম পলাশী ও সাধারণ সম্পাদক মাও. সুহেল আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সহ—সভাপতি জমিরুল হক মিঠু, সাধারণ সম্পাদক ইব্রাহীম হাসান, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি আইবুর রহমান প্রমুখ।
সম্মেলন পরিচালনা করেন ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাও. মাসুম আহমদ। প্রতিনিধি সম্মেলনের আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করা হয়।
সম্মেলন শেষে ইসলামী আন্দোলন জেলা শাখার ব্যানারে এবং সংগঠনের সভাপতি মাও. সহিদুল ইসলাম পলাশীর নেতৃত্বে নেতা—কমীর্দের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সভায় মিলিত হয়। সম্মেলনে জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতা—কমীর্রা অংশ নেন।

  • [১]