- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইসেফ প্রকল্পের শেয়ারিং মিটিং ও সমাপনী

ধর্মপাশা প্রতিনিধি
ইকোনোমিক এন্ড স্যোসাল এমপাওয়ারমেন্ট অব এক্সট্রেইম পুওর (ইসেফ) প্রকল্পের শেয়ারিং মিটিং ও সমাপনী অনুষ্ঠান জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও ভলান্টারী এসোসিয়েশন রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) গত রবিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, ভার্ডের টেকনিক্যাল অফিসার সুজা উদদৌলা, প্রোজেক্ট ম্যানেজার মোহাম্মদ কামাল হোসেন, নিউট্রিশন অফিসার মো. মোমিনুল ইসলাম, মো. জিয়াউর রহমান প্রমুখ।   এছাড়াও অনুষ্ঠানে সুনামগঞ্জের প্রতিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

  • [১]