- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইহুদী বিদ্বেষী মন্তব্যের কারণে ব্রিটিশ লেবার দল থেকে বরখাস্ত হলেন সাবেক লন্ডন মেয়র কেন লিভিংষ্টন সহ পাকিস্তানী বংশদ্ভোত এমপি নাজ শাহ

মতিয়ার চৌধুরী
ইহুদী বিদ্ধেসী বক্তব্যের কারণে ২৭ এপ্রিল বুধবার এমপি নাজশাহকে বরখাস্তের এক দিনের মাথায় বরখাস্থ করা হলো সাবেক মিনিষ্টার ও সাবেক লন্ডন মেয়র প্রবীণ লেবার লিডার কেন ভিভিংষ্টনকে। ফেসবুকে ইসরায়েল ও ইহুদী বিদ্বেসী  মন্তব্যের কারণে ব্রিটিশ লেবার পার্টির এমপি নাজশাহকে দল থেকে বরখাস্ত করা হয়। ব্রাডফোর্ড ওয়েস্টের এমপি নাজ শাহ ফেসবুকে ইসরায়েল বিরোধী এক পোষ্টের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন। এতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে সেখানে সরিয়ে নেয়ার পরামর্শ ছিল। লেবার পার্টির ওপর চাপ বাড়ছিল নাজ শাহকে তাঁর এই ইসরায়েল বিরোধী মন্তব্যের কারণে বরখাস্ত করার জন্য। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও তাকে বরখাস্ত করার জন্য লেবার পার্টির কাছে আহ্বান জানান। নাজ শাহ এই ফেসবুক পোস্টটি শেয়ার করেন ২০১৪ সালে। এতে যুক্তরাষ্ট্রের মানচিত্রের ওপর ইসরায়েলের মানচিত্র বসিয়ে শিরোনাম দেয়া হয়েছিল ‘ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের সমাধান: ইসরায়েলকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হোক’। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের যথেষ্ট জায়গা আছে ইসরায়েলকে ৫১তম অঙ্গরাজ্য হিসেবে সেখানে নিয়ে যাওয়ার। এর ফলে ফিলিস্তিনিরাও তাদের জমি ফিরে পাবে।
এক বিবৃতিতে নাজ শাহ পরে বলেছিলেন, তিনি ২০১৪ সালে গাজার ওপর ইসরায়েলি হামলার পটভূমিতে প্রচন্ড আবেগের বশবর্তী হয়ে এই পোস্ট দিয়েছিলেন। তিনি এই পোস্ট শেয়ার করা এবং ইসরায়েল বিরোধী মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
এদিকে এন্টি সিমেটিকের অভিযোগে লেবাপার্টি থেকে বহিস্কৃত এমপি নাজ শাহের পক্ষ নিয়ে কথা বলেছিলেন কেন লিভিংষ্টন তিনি মনে করেন, ইসরায়েল নিয়ে ফেইসবুকে নাজ শাহের বক্তব্য এন্টি সিমেটিকের পর্যায়ে পড়ে না। বৃটিশ মুলধারার একটি মিডিয়ায় এসময় তিনি ইসরায়েল নিয়ে আরো কিছু মন্তব্য করেন। এর প্রেক্ষিতে লন্ডন মেয়র প্রার্থী সাদিক খানসহ দলের প্রায় ২০ জন এমপি এন্টি সিমেটিক মন্তব্যের জন্যে কেন লিভিংস্টোনকে লেবার পার্টি থেকে বহিস্কারের দাবি জানান। সাবেক মেয়র কেন লিভিংস্টোন বুধবার দল থেকে বহিস্কৃত এমপি নাজ শাহকে সমর্থন করে ‘হিটলার ওয়াজ ও জিয়োনিষ্ট’ বলে এক মন্তব্য করেন। এছাড়াও ইসরায়েল সরকারের পলিসির বিপক্ষে যে কোনো ধরনের সমালোচনাকে একটি পক্ষ অত্যন্ত সুক্ষভাবে কাজে লাগিয়ে এন্টি সিমেটিক হিসেবে রূপান্তরের জন্যে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ব্রাডফোর্ড ওয়েস্ট আসন থেকে ২০১৫ সালের নির্বাচনে সাবেক এমপি জর্জ গেলওয়েকে হারিয়ে প্রথমবারের মতো লেবার পার্টির এমপি নির্বাচিত হন পাকিস্তানি অরিজিন নাজ শাহ। এমপি নির্বাচিত হবার আগে ২০১৪ সালে তিনি ফেইসবুকে ইসরায়েল নিয়ে একটি কমেন্ট শেয়ার করেছিলেন। মন্তব্যে তিনি মানচিত্র পরিবর্তন করে ইসরায়েলকে আমেরিকার সঙ্গে জুড়ে দেয়ার কথা বলেছিলেন। এ মন্তব্যকে এন্টি সিমেটিক হিসেবে বিবেচনা করে তাকে লেবার পার্টি থেকে বহিস্কারের দাবি তুলেন স্বয়ং প্রধানমন্ত্রী। অবশ্য আর আগে এই মন্তব্যের জন্যে পার্লামেন্টে দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান এমপি নাজ শাহ। তার আগে এই মন্তব্যের জন্যে তাকে শেডো চ্যান্সেলারের পার্লামেন্টারিয়ান প্রাইভেট সেক্রেটারীর পদ থেকেও বরখাস্ত করা হয়। পার্টি থেকে বরখাস্ত হলেও তার বিরুদ্ধে ইস্যুটি নিয়ে এখনো তদন্ত সম্পন্ন হয়নি। তদন্ত চলছে। তবে নাজশাহকে সমর্থন করেন সাবেক লন্ডন মেয়র কেন লিভিংস্টোন। তাকে সমর্থন জানিয়ে ইসরায়েল ও ইহুদি বিষয়ে মন্তব্যের কারণে শেষ পর্যন্ত তিনি নিজেও  দল থেকে বহিস্কার হলেন।
উল্লেখ্য, এর আগে সাবেক লন্ডন মেয়র কেন লিভিংষ্টন  লেবার পার্টি থেকে বের হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থী হয়ে লন্ডন মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি আবার লেবার পার্টিতে ফিরে আসেন।
হাউস অফ লর্ডসে লেবার পার্টির একজন উর্ধ্বতন সদস্য বলেছেন সব রাজনৈতিক দলের মধ্যেই কমবেশি ইহুদী বিদ্বেষ রয়েছ। তবে তাঁর ভাষায় লেবার পার্টির মধ্যে তা ”বেশি প্রকট”। এমনকি বিভিন্ন সময় ব্রিটিশ মেইনষ্টীম মিডিয়ায় লেবার দলের বিরুদ্ধে ইহুদী বিদ্ধেসের বিষয়টি উঠে আসে। লেবার পার্টি থেকে বরখাস্ত মিস শাহকে সমর্থন করার কারণে বরখাস্ত হলেন লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টোন।  এদিকে মি. লিভিংস্টোন এর  আগে একটি বেতার সাক্ষাৎকারে বলেছিলেন হিটলার ইহুদী নিধনের আগে ইসরায়েলী জাতীয়তাবাদকে সমর্থন করেছিলেন। তার এই মন্তব্যও এখন সমালোচনার মুখে পড়েছে।
মিস শা এমপি হবার আগে ফেসুবকে করা তার মন্তব্যের জন্য ইতিমধ্যেই সংসদে ”গভীরভাবে দুঃখপ্রকাশ” করেছেন। লর্ডস সভার সদস্য লর্ড লেভি, যিনি টোনি ব্লেয়ারের দূত এবং প্রধান তহবিল সংগ্রাহক ছিলেন, বিবিসিকে বলেছেন মিস শার মন্তব্য ”অজ্ঞতাপ্রসূত” এবং ”কীভাবে এমন অজ্ঞ, বিচক্ষণতাহীন এবং স্পর্শকাতরতা সম্পর্কে উদাসীন কেউ সংসদে বসতে পারে তা আমার মাথায় ঢুকছে না।” হাউস অফ লর্ডস-এর আরেকজন সদস্য ব্যারোনেস নিউবারগার দাবি করেছেন লেবারের এই ইহুদী বিদ্বেষী মনোভাবের পেছনে রয়েছে ”জেরেমি করবিনের দলের নেতা হওয়া”। তিনি বলছেন এটা ”চরম বামপন্থার একটা বিষয়।
এবছরের গোড়ার দিকে লেবার পার্টির একজন কাউন্সিলরকেও দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়, যিনি দাবি করেছিলেন হিটলার ”ইতিহাসের মহান ব্যক্তি”। জেরেমি করবিন অবশ্য জোর দিয়ে বলেছেন ইহুদী বিদ্বেষ বরদাস্ত করা হবে না। তবে তার দলের কোনো কোনো এমপি বলেছেন সমস্যাটি মোকবেলায় তিনি যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না। লেবার লিডার জেরেমী করবিন বলেন এতে দলের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

  • [১]