- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেট প্রতিযোগিতা শুরু আগামী ১ জানুয়ারি

স্টাফ রিপোর্টার
প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ১ জানুয়ারি। সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দুইটি গ্রুপে বিভক্ত হয়ে ৮টি বিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
‘ক’ গ্রুপে রয়েছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, বুলচান্দ উচ্চ বিদ্যালয়, আলহাজ¦ জমিরুন নুর উচ্চ বিদ্যালয় ও দ্বীনি সিনিয়র মাদ্রসা। ‘খ’ গ্রুপে রয়েছে এইচএমপি উচ্চ বিদ্যালয়, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়, আলহেরা মাদ্রাসা ও পাগলা উচ্চ বিদ্যালয়।
প্রথম রাউন্ডে আগামী ১ জানুয়ারি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও দ্বীনি সিনিয়র মাদ্রসা, ২ জানুয়ারি এইচএমপি উচ্চ বিদ্যালয় ও পাগলা উচ্চ বিদ্যালয়, ৩ জানুয়ারি বুলচান্দ উচ্চ বিদ্যালয় ও আলহাজ¦ জমিরুন নুর উচ্চ বিদ্যালয়, ৪ জানুয়ারি ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও আলহেরা মাদ্রাসার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় রাউন্ডে ৫ জানুয়ারি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও আলহাজ¦ জমিরুন নুর উচ্চ বিদ্যালয়, ৬ জানুয়ারি এইচএমপি উচ্চ বিদ্যালয় ও আলহেরা মাদ্রাসা, ৭ জানুয়ারি বুলচান্দ উচ্চ বিদ্যালয় ও দ্বীনি সিনিয়র মাদ্রসা, ৮ জানুয়ারি ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও পাগলা উচ্চ বিদ্যালয় খেলবে।
তৃতীয় রাউন্ডে ৯ জানুয়ারি খেলবে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও বুলচান্দ উচ্চ বিদ্যালয়, ১০ জানুয়ারি এইচএমপি উচ্চ বিদ্যালয় ও ডুংরিয়া উচ্চ বিদ্যালয়, ১১ জানুয়ারি দ্বীনি সিনিয়র মাদ্রসা ও আলহাজ¦ জমিরুন নুর উচ্চ বিদ্যালয়, ১২ জানুয়ারি আলহেরা মাদ্রাসা ও পাগলা উচ্চ বিদ্যালয়।
১৩ জানুয়ারি প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে।

  • [১]