- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইয়ং টাইগার অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু আগামীকাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ইয়ং টাইগার অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা। সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সকাল ৯টায় অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করবেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সিলেট বিভাগের অন্য ৩টি জেলা দল । অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলা ক্রিকেট দলের খেলায়াড়রা হলেন তোফায়েল আহমেদ, তাসলিমুল ইসলাম
তাসলিম, ইব্রাহিম মারজান, সহিদুজ্জামান রকি, শামছুজ্জামান, জিশান আহমেদ, ফাহিম দোজা হিমন, সৈয়দ জাকির আহমেদ, মো. কামরুল হাসান, রেজুয়ান হোসেন শিহাব, মো. মোজাহিদুর রশিদ সাদাত, নুহাশ ইসলাম, কামরুল ইসলাম, মাহমুদুল হাসান সাকিব, মো. নোমান হোসেন, রবিউল ইসলাম রাজা, মোস্তাভি নিহাদ, আসাদুজ্জামান হৃদয়।
চৌধুরী আহমেদ মুজতবা রাজী দলের কোচ এবং মো. সাজিদুর রহমান ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করবেন।
 প্র্রেস বিজ্ঞপ্তি  

  • [১]