স্টাফ রিপোর্টার
ফসলহারা ক্ষতিগ্রস্ত হাওর পাড়ের মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে সামাজিক সংগঠন ইয়েস থিংকিং এর উদ্যোগে এবং ঢাকাস্থ আমদানী কারক প্রতিষ্ঠান ব্রাইট ষ্টীল কর্পোরেশনের সহযোগিতায় দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার নরুল্লা গ্রামের পাড়ের ৫০ টি হতদরিদ্র পরিবারের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, আটা, চিনি, দুধ, নুডুলস ও ভোজ্য তেল।
ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, ইয়েস থিংকিং সদস্য জি.এম.তাশহিজ, আবিদ আহমেদ, আব্দুল আলীম,
আব্দুস শহীদ, প্রাক্তন ইউপি সদস্য আবুল কাশেম, রমিজ আহমেদ। গ্রামবাসীর পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল হেকিম, রিয়াজ উদ্দিন, আব্দুল ওয়াহিদ প্রমুখ।