- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঈদের ছুটি শেষ হয়নি অর্থোপেডিক কনসালটেন্টের

শহীদনূর আহমেদ
১৫ই সেপ্টেম্বর বৃহ¯পতিবার ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির মেয়াদ শেষ হলেও ছুটি শেষ হয়নি সুনামগঞ্জ সদর হাসপাতালের কনসালটেন্ট অর্থোপেডিক ডা.রাফি আহমেদের। সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম বলেন,আমার জানা মতে ডাক্তার রাফি আহমেদ ছুটিতে আছেন। আমি নিজেও ছুটিতে আছি। ঈদের ছুটির পর বৃহস্পতিবারে অফিস করে পারিবারিক প্রয়োজনে ২ দিনের ছুটি নিয়েছি।
অর্থোপেডিক কনসালটেন্টের চেম্বারে তালা ঝুলতে দেখে রোগীরা বাধ্য হয়ে যাচ্ছেন বর্হি বিভাগে চিকিৎসা নিতে। ভিড় জমতে দেখা যায় কনসালটেনাট  সার্জারী বিশ্বজিৎ গোলদারের চেম্বারে।
জিয়াউর রহমান নামে এক রোগী বলেন, চাইছিলাম ডা. রাফি আহমদকে দেখাব কিন্তু উনার চেম্বার বন্ধ রয়েছে। শুনেছি উনি নাকি ছুটিতে আছেন। তাই বাধ্য হয়ে বিশ্বজিৎ গোলদারকে দেখিয়েছি।
সিভিল সার্জন ডা.আব্দুল হামিদ বলেন,ডা. রাফি আহমদ ঈদের ছুটিতে গিয়েছিলেন। তিনি এখনও আসেননি।

  • [১]