- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঈদের দিনে তাহিরপুরে সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে পবিত্র ঈদ-ঊল-ফিতরের জামাত আদায় শেষে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঈদের জামাত আদায় শেষে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আমির উদ্দিন ও চারাগাঁও গ্রামের ইউপি সদস্য হাসেন আলীর লোকজনের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহত ৪ জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃত আহতরা হলো, কলাগাঁও গ্রামের    আব্দুল আলীর পুত্র আনিছ(৩০) ও নবু মিয়ার পুত্র সুরুজ(২৫), চারাগাঁও গ্রামের আব্দুল জলিলের পুত্র বাবুল মিয়া(২৫),আতাউর রহমানের পুত্র জমির হোসেন(২২)।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন,এ ঘটনায় কলাগাঁও গ্রামের আনিসুর রহমান বাদী হয়ে ইউপি সদস্য হাসেন আলীকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • [১]