- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঈদের নামাজে জুতা হারানো নিয়ে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলার মাইজখলা গ্রামে ঈদের নামাজের সময় মসজিদের সামনে থেকে জুতা হারানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবক বিকালে মারা গেছে । নিহত যুবক দোয়ারাবাজার উপজেলার মৃত ইদ্রিস আলীর ছেলে কাশেম মিয়া (৩০)।
শনিবার সকালে ঈদের নামাজের পর এই সংঘর্ষ ঘটনা ঘটে। পরে বিকালে ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কাশেম মিয়া। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশসহ অন্তত ২০জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ১৬ জনকে আটক করেছে পুলিশ । আহতরা সিলেট -সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানায়, সকালে ঈদের নামাজের পর এক বাচ্চার জুতা হারিয়ে যায়। জুতা হারানোকে কেন্দ্র করে একই গ্রামের শান্ত মিয়া এবং রহমত আলীর পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হয়ে শান্ত মিয়ার নাতি কাশেম সিলেটে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যায়।

সংঘর্ষে আহতরা হলেন- জালাল শাহ”র পক্ষের মো. ইদ্রিছ আলীর ছেলে হানিফ মিয়া (৩৫), মো. সুমন মিয়া (২৫), হেলাল মিয়ার ছেলে শাকিল মিয়া (২০), শাহ নেওয়াজের ছেলে মরম শাহ (৩৫) , মিলন মিয়ার ছেলে সজীব মিয়া(২৫), মৃত ইদ্রিছ আলীর ছেলে আয়াত আলী (৩২)। অপরপক্ষের আহতরা হলেন আব্দুর রউফের ছেলে রনি মিয়া (২২), মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুর রউফ (৫০), আমিনুল হক(৩৮), মৃত কমর উদ্দিনের ছেলে আতাউর রহমান(৩০) আঃ হাকিমের ছেলে অজুদ মিয়া(৩৮) পিতা মৃত আব্দুল মন্নাফের ছেলে আনোয়ার হোসেন(২৮), মৃত সিরাজ মিয়ার ছেলে আব্দুল মন্নাফ, আব্দুর রশিদ(৬৫), আব্দুল হাকিমের ছেলে  সাদ্দাম হোসেন(৩০)প্রমুখ। এঘটনার পর সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেন। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানালেন , সকালে নামাজের পর বাচ্চার জুতা হারানো নিয়ে শান্ত মিয়া ও রহমত মিয়ার পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় সিলেট হাসপাতালে একজন মারা যায় বিকালে। সিলেট পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট করবে। ঘটনাস্থল থেকেই উভয় পক্ষের ১৬ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর হত্যা মামলা গ্রহণ করা হবে।

  • [১]