- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঈদে পুলিশের নিরাপত্তা পরামর্শ

সু.খবর ডেস্ক
ঈদযাত্রার সময় বাস ট্রেন বা লঞ্চে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে পানীয় বা খাবার গ্রহণ না করার পরামর্শ দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়েছে, কাউকে অজ্ঞান পার্টি, মলম পার্টি বা প্রতারক চক্রের সদস্য সন্দেহ হলে তাৎক্ষণিক নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করুন। কেউ এ ধরনের ঘটনার শিকার হলে তার চিকিৎসার ব্যবস্থা নিন। কোনো ব্যক্তি/গোষ্ঠী যাতে অমূলক ঘটনার গুজব সৃষ্টির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকুন। এ ধরণের পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশকে অবহিত করুন।
বিজ্ঞপ্তিতে পুলিশের কাছ থেকে সুবিধা নিতে কয়েকটি ফোন নম্বর দেওয়া হয়েছে। সেগুলো হলো : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)- ০১৭১৩৩৯৮৩১১, ৯৫১৪৪০০, ৯৫৫১১৮৮, ৯৫৫৯৯৩৩; র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ০১৭৭৭৭২০০২৯, ৭৯১৩১১৭; পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম- ০১৭৬৯৬৯০০৩৩, ০১৭৬৯৬৯০০৩৪, ৯৫৬১৯৬৭, ৯৫৬০৬৬১। এ ছাড়া জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

  • [১]