- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঈদ উপলক্ষে আমরা ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আমরা ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় ও প্রবাসী সুনামগঞ্জবাসীর সহযোগিতায় ১০০টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে চাল, পেঁয়াজ, তেল, সেমাই, ময়দা, চিনি, লাচ্ছি, নুডুলসসহ ৮ প্রকারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ   সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আমরা ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং সামাজিক বৈষম্য কমিয়ে আনতে বিত্তশালীদের আরো দায়িত্ববান হওয়ার আহবান জানান।   
এছাড়াও অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এপিপি অ্যাড. নূরে আলম সিদ্দিকি, এটিএম ফজলুর রহমান, সুরত মিয়া, অভিজিৎ চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের প্রেসিডেন্ট মো. জাকারিয়া জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী সদস্য জুয়েল দাস, মহিবুর রহমান, সমাজকর্মী মাহবুবুর রহমান রাজু, নাছিম চৌধুরী, আহমেদ ইমতি মাছুম প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]