- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপির ঐচ্ছিক তহবিল হতে হতদরিদ্র ১১৭ টি পরিবারের মাঝে ৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে চেক বিতরণ আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। তিনি বলেন, প্রতি বছর আমার ঐচ্ছিক তহবিল থেকে হতদরিদ্র মানুষ খুঁজে খুঁজে তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি, জানিনা কতটুকু তাদের ভালো রাখতে পারি তবে আমি আমার সাধ্যমত চেষ্টা করি।
বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু প্রমুখ।
আলোচনা সভা শেষে ১১৭ টি হতদরিদ্র পরিবারের মাঝে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন পীর মিসবাহ এমপি।
উপকারভোগী রুজিনা খাতুন বলেন, অনেক কষ্টের সংসার, আমার স্বামীও অসুস্থ তেমন কোন কাজ করতে পারেন না। দু’দিন পর ঈদ। ভেবেছিলাম ঈদে হয়ত ছেলে-মেয়েকে কিছুই কিনে দিতে পারব না, সেই চিন্তায় রাতে ঘুম আসত না, কিন্তু আজ সব চিন্তার দূর হলো চিরকৃতজ্ঞ এমপি স্যারের কাছে।
এদিকে সকালে দৃষ্টি প্রতিবন্ধী বাউল শিল্পী গোলাপ মিয়ার হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল নগদ অর্থ, ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী। এসময় সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসীম উদ্দিন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জে হোসেন বখ্ত ফাউন্ডেশন
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের অন্যতম সংগঠক মরহুম হোসেন বখ্ত এর নামে গড়ে তোলা হোসেন বখ্ত ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ শিশুকে ঈদ উপহার দেওয়া হয়েছে। সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের ৫০০ শিশুর মাঝে ঈদ উপহার হিসেবে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে বিভিন্ন এলাকার শিশুদের হাতে নতুন কাপড় তোলে দেন ‘হোসেন বখ্ত ফাউন্ডেশন’ এর সদস্য ও হোসেন বখ্তের ছেলে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত।
এসময় পৌর মেয়র নাদের বখ্ত বলেন,’ উপার্জনশীল পরিবারের লোকজন প্রতিটি উৎসবে, ঈদে, আনন্দে তাদের শিশুদের নতুন কাপড় কিনে দেন। কিন্তু দরিদ্র লোকজন ইচ্ছে করলেও অনেক সময় সন্তানের জন্য নতুন কাপড় কিনতে পারেন না। তাই সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে শিশুদেরকে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় দেওয়া হয়েছে।’ সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
রেড ক্রিসেন্ট সোসাইটি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে বেলা ১১টায় কর্মহীন ৪০০ পরিবারের মধ্যে স্বাস্থবিধি মেনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল-৭.৫কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, সুজি ০.৫কেজি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ইউনিটের কার্যনিবার্হী সদস্য অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সদস্য সিরাজুর রহমান সিরাজ, ইউনিট অফিসার কনিকা তালুকদার, সিনিয়র যুব সদস্য জুনায়েদ আহমদ, মাছুম আহমেদ, সোয়েব আবেদীন, সুমন আহমেদ, মিঠুন তালুকদার, সালেহ আহমেদ রিয়াদ, প্রিতম শ্যাম, তানভীর রাসেল, আকাশ, মেহেদী, নাহিদ, স¦র্ণা বেগম, প্রিন্স ,হৃদয় প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি
এদিকে বিকাল ৫টায় সামাজিক দূরত্ব বজায় রেখে করোনায় ক্ষতিগ্রস্ত ৪৪ জন শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ করেছে সদর উপজেলা শিল্পকলা একাডেমি। জেলা শিল্পকলা একাডেমির সংগ্রহশালায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল হোসেন। সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তেল, ১ কেজি আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী।
ছাতকে ঈদ উপহার বিতরণ
ছাতকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ছাতক সরকারি কলেজ মাঠে ৫০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জের সহকারী জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ হোসেন সেলিম। এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান, উপজেলা কমান্ডার ফারুক আহমদসহ দলনেতা, দলনেত্রী, মনিটরিং মাঠকর্মী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্ট
ছাতকে খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্ট ও যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আশিকুল ইসলাম আশিকের অর্থায়নে ৩শ হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্ট’র সভাপতি প্রবীই মুরব্বি যুক্তরাজ্য প্রবাসী খোয়াজ আলী, উনার সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী আ.লীগ নেতা, ট্রাস্ট’র ব্যবস্থাপনা পরিচালক আশিকুল ইসলাম আশিক, রফিকুল ইসলাম, হাজী আব্দুল মনাফ, হারুন অর রশিদ, কমর উদ্দিন, মতছির আলী, ইউসুফ আলী, সুহেল মিয়া, আমিনুর রহমান, আজির উদ্দিন, রাহিমুল ইসলাম, আনোয়ার ইসলাম, আব্দুল খালিক, আব্দুল মানিক, আঙ্গুর মিয়া, মঈন উদ্দিন, লুৎফুর রহমান, রশিক আলী, হাফিজুল ইসলাম, সুলতান মিয়াসর উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা পেল ১৮০ পরিবার
সিলেট আইডিয়াল সোসাইটির পক্ষ থেকে যাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়া গ্রামের ১৮০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল পেঁয়াজ, আলু, রসুন, সাবান, দুধ, চিনি, সেমাই ইত্যাদি। এসময় উপস্থিত ছিলেন সিলেট আইডিয়াল সোসাইটির সহ সভাপতি ফাহিম আহমদ চৌধুরী, আজীবন সদস্য এইচ আর চৌধুরী রিয়াদ, মাহবুবুর রহমান চৌধুরী বাবু, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সহসাধারণ সম্পাদক অ্যাড. আবুল কাশেম, শিক্ষক আমিনুল ইসলাম, আস্তারুল হক প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
বেলা ১১টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে কর্মহীন হোটেল, বারকি, ক্ষৌরকার,স-মিল, হকার্স শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তায় চাল, ডাল, তেল, লবন, আলু, সাবান প্রদান করা হয়। রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে খাদ্য সহায়তা বিতরণ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা কমিটির আহ্বায়ক রত্নাংকুর দাস জহর, যুগ্ম আহ্বায়ক মাসুদ আক্তার, সাইফুল আলম ছদরুল, রুপাংকর দাস, আমির উদ্দিন, ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি বাদল সরকার, হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি লিলু মিয়া, বারকি শ্রমিক সংঘের সভাপতি নাসির মিয়া, সাধারণ সম্পাদক কাদির মিয়া, হকার্স শ্রমিক সংঘের সহ সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিনন্দ কর প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু ফাউন্ডেশন
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ও এনআরবি ব্যাংকের স্পন্সর শেয়ার হোল্ডার যুক্তরাজ্য সলিসিটর গোলাম জিলানী মাহবুব সহযোগিতায় ৩০০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টায় জেলা ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এবিএম ফজলুল করিমের ব্যবস্থাপনায় ও এস এম আব্দুল হাই পীরের সভাপতিত্বে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড.খায়রুল কবির রুমেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক কবির মিয়া প্রমুখ।

  • [১]