স্টাফ রিপোর্টার
গ্রেটার সিলেট ডেভলপমেনট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সুনামগঞ্জ জেলা শাখার উদ্েযাগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ১শত দরিদ্র পরিবারের মধ্যে প্রতি পরিবারে ১ হাজার টাকা করে এই অর্থ বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
নগদ অর্থ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভলপমেনট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে, জিএসসি, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, সহ-সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বজলু, কোষাধ্যক্ষ এ.কে.এম মহিম। পরে দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন সংগঠনের সদস্যরা।