- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঈদ উপহার প্রদান

সু.খবর রিপোর্ট
‘কৃষকের সাথে, কৃষকের পাশে’ শ্লোগানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিজেদের বেতনের টাকায় সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার কৃষক পরিবারকে ঈদ সামগ্রী উপহার ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার চেচান, শান্তিগঞ্জ উপজেলার ডাবর ও জগন্নাথপুর উপজেলার কলকলিয়া এলাকার এক হাজার বন্যার্ত কৃষক-কৃষাণীর হাতে ঈদ সামগ্রী ও খাদ্য সহায়তা তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক মো. বেনজির আলম।
প্রত্যেক কৃষক পরিবারকে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবন, দুই কেজি আলু, এক কেজি চিনি, দুই প্যাকেট সেমাই, আধা লিটার ভোজ্য তেল ও বিভিন্ন জাতের সবজি বীজ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক হাবিবুর রহমান চৌধুরী, প্রশাসন বিভাগের পরিচালক মো. শামছুল হক, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোশারফ হোসেন খান, সিলেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ভূঞা এটিএম ওবায়দুল্লাহ, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম প্রমুুখ।
এদিকে শান্তিগঞ্জের পূর্ব পাগলায় বন্যায় ক্ষতিগ্রস্ত চার গ্রামের প্রায় ৬শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে হাবিব উল্ল্যাহ্ কল্যাণ ট্রাস্ট। মাহমদপুর আল-মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে বুধ ও বৃহস্পতিবার ২ দিন ব্যাপী ইউনিয়নের দামোধরতপী, মাহমদপুর, চুরখাই ও নোয়াগাঁও গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৬শ’ পরিবারের মাঝে ঈদ উল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, লবন, মসলা, পেঁয়াজ, আলু, ময়দা, গুড় ও সেমাই।
ইংল্যান্ডের নোয়েল পার্ক প্রাইমারি স্কুলের আর্থিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমদপুর গ্রামের প্রবীণ মুরব্বি আবদুল করিম। পুরো কার্যক্রম পরিচালনা করেন হাবিব উল্ল্যাহ্ কল্যাণ ট্রাস্টের পরিচালক ইরান উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মাহমদপুর গ্রামের প্রবীন মুরব্বি গিয়াস উদ্দিন, আক্কাস আলী, আব্বাস উদ্দিন, নূর উদ্দিন, জালাল উদ্দিন, আছকির উদ্দিন, শিবলু উদ্দিন, সমাজকর্মী ইমরান নাসিম, জোবায়ের হাসান, শাকিল আহমেদ, মাজহারুল ইসলাম, বদরুল আলাম, তানভীর হোসেন, সুলেমান হোসেন, রুবেল আহমদ, পাবেল আহমদ, ফাহিম আহমদ ও কবির উদ্দিন প্রমুখ।

  • [১]