- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঈদ ও পরবর্তী দুইদিন বিশেষ নিরাপত্তা

স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সুনামগঞ্জ শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজীর পয়েন্ট, বক পয়েন্ট ও ওয়েজখালীর পুলিশ লাইন্সের সামনে পৃথক তিনটি চেকপোষ্ট বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। ঈদ ও ঈদের পর দুই দিন এসব চেক পোস্টে পুলিশি নিরাপত্তা জোরদার থাকবে।
তিনটি চেকপোস্টে দুই শিফটে দায়িত্ব পালন করবে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এছাড়া পৃথক টহল টিম সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। ঈদের দিন শহরের বিভিন্ন মোড়, গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল দিবে। জেলার  
 বাসিন্দা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসির) চেয়ারম্যান কবি ড. মোহাম্মদ সাদিক, বিচারপতি মিফতাহউদ্দিন রুমি ও বিচারপতি ব্যারিস্টার ঈমান আলীর নিরাপত্তা জোরদার করা হবে।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘পবিত্র ঈদ উদযাপন উপলক্ষে শহরের শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। শহরে তিনটি চেকপোস্ট বসানো হবে। এই নিরাপত্তা ব্যবস্থা ঈদ ও ঈদের দুইদিন পরও থাকবে। প্রয়োজন হলে তা বর্ধিত করা হবে। জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা জোরদার করা হবে। ’ সমাজ ও রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে সাবাইকে আইনশৃংখলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান তিনি।   

  • [১]