- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঈদ ও পূজা উপলক্ষে এমপি মানিকের অর্থ সহায়তা

ছাতক প্রতিনিধি
ছাতকে ঈদ ও পূজা উপলক্ষে ১২ জনকে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শহরের বাগবাড়ী এলাকার মন্টু কুমার বর্ধন, উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জোয়াদ উল্লাহ, দক্ষিণ খুরমার ইউনিয়নের মায়েরকুল গ্রামের মরিয়ম বিবিসহ ১২জনের মাঝে ৯২হাজার ৫শ’টাকা বিতরণ করেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, শিক্ষা      কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনসুর মিয়া, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, শামসুজ্জামান রাজা, মোশাহিদ আলী, সাব্বির আহমদ, ইউপি চেয়ারম্যান মুরাদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এমপি মানিক উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে নোয়ারাই ইউনিয়নের নাইন্দার হাওরে মাছের পোনা অবমুক্ত করেন।

  • [১]