- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঈদ বাজার ইন্ডিয়ান জুতার চাহিদাও বেশ

সুহেল আহমদ
ঈদ উপলক্ষে শহরের বিভিন্ন মার্কেটে দেশীয় জুতার পাশাপাশি ই-িয়ান জুতা খদ্দেরদের দৃষ্টি কাড়ছে। এবারের ঈদে জুতার মূল্য অনেক বেশি। কিন্তু ই-িয়ান জুতার মূল্য কম থাকায় বেশিরভাগ ক্রেতা সাধারণ ই-িয়ান জুতা ক্রয় করছেন।
শহরের বিভিন্ন মার্কেটের জুতার দোকানে ই-িয়ান জুতা জেন্টস ৩শত টাকা থেকে ১হাজার ১শত টাকা, লেডিস-৫ শত টাকা থেকে ৫শত ৫০ টাকা, বেবী ৪শত ৫০ টাকা থেকে ৫শত টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সাধারণ দোকানে ই-িয়ান জুতা লেডিস ১শত ৯০ টাকা থেকে ২শত ২০ টাকা, জেন্টস ২শত ৮০ টাকা থেকে ৩শত ৫০ টাকা, বেবী ১শত ৬০ টাকা থেকে ১শত ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এ ছাড়াও আছে চায়না বেবী জুতাÑ৫শত টাকা থেকে ১ হাজার ৫০ টাকা, চায়না লেডিস জুতা ১ হাজার টাকা থেকে ১ হাজার ৮শত ৫০ টাকা, চায়না জেন্টস ৯শত ৫০ টাকা থেকে ১হাজার ৮শত ৫০ টাকা, গ্রামীণ লেডিস জুতা আছে ৩শত ৯৫ টাকা থেকে ১ হাজার ৫০ টাকা পর্যন্ত।
আফজালের জুতা আছে লেডিস ৪শত ২৫ টাকা থেকে ১হাজার ২শত ৫০ টাকা পর্যন্ত, জেন্টস ৩শত ৯৫ টাকা থেকে ১হাজার ৮শত ৫০ টাকা, বেবী ৪শত ২৫ টাকা থেকে ৫শত ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতা রহিম উদ্দিন বলেন, ‘আজ আমি জুতা কিনতে    এসে দাম বেশি দেখে চলে যাচ্ছিলাম। তখন আমার সাথের হাফিজ বলল ই-িয়ান জুতা কিনতে। তখন কম দামে ই-িয়ান জুতা কিনি।’
ব্যবসায়ী আব্দুল কায়ূম বলেন, ‘আমরা জুতা কম দামে বিক্রি করি। এবার ঈদের বাজারে ই-িয়ান জুতা থাকায় ক্রেতারা ক্রয় করতে পেরে খুশি।’
ব্যবসায়ী মো. নুরে আলম বলেন, ‘আমার দোকানে সকল শ্রেণী পেশার মানুষের ব্যবহারের জুতা কম মূল্য ও বেশি মূল্যেরও আছে। এই ঈদে ই-িয়ান জুতাও বেশ বিক্রি হচ্ছে।’

  • [১]