ছাতক প্রতিনিধি
মিয়ানমারে নির্যাতন থেকে আত্মরক্ষায় পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তা দিতে পাশে দাঁড়িয়েছেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ সমন্বয়ক সহায়তায় ছাতক উপজেলাবাসীর পক্ষে কক্সবাজার উখিয়া আশ্রয় শিবিরে উপস্থিত হয়ে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে তিনি ত্রাণ বিতরণ করেন। এসময় তিনি অসহায় রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক তাদের উপর বর্বরোচিত নির্যাতনের কাহিনী শোনেন। ত্রাণ বিতরণে অংশ নেন চেয়ারম্যানের সহধর্মিনী ও সুনামগগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্যা নুরুন্নাহার চৌধুরী চিনু।
এসময় কনজুমার রাইটস সোসাইটির সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম ফজল, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক কাওসার আহমদ, উপজেলা মানবাধিকার যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, মানবাধিকার কর্মি জুবায়ের আহমদ, রাসেল আহমদ, সাজু আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।