- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উচ্চ বালিকা বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প অনুমোদন

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদের প্রথম সভায় সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহিত হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এই প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জেলা পরিষদের  
সাবেক প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সময়কালীন দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্ত কলেজ ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের দুই প্রকল্প অনুমোদন নিয়ে  সভায় বেশ আলোচনা হয়েছে।  
জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট সোমবার বিকালে সুনামগঞ্জের খবরকে জানান, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা অনেক। কক্ষের অভাবে শিক্ষার্থীরা বসার স্থান পান না। একই সাথে বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থা ভাল নয়। তাই ভবনের কক্ষ সম্প্রসারণ, একটি টিউবওয়েল স্থাপন ও তিনটি টয়লেট নির্মাণ করে দেয়া হবে। এসব প্রস্তাব গৃহিত হয়েছে। এখন আমাদের প্রকৌশলী পরিকল্পনা প্রনয়ণ করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
তিনি আরো জানান, রেজিস্ট্রেশনবিহীন দিরাইয়ের সুরঞ্জিত সেনগুপ্ত কলেজ ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের দুই প্রকল্প অনুমোদন নিয়ে সভায় আলোচনা হয়েছে। দুইটি প্রকল্প কিভাবে অনুমোদন ও বাস্তবায়ন হয়েছে তার অডিট করা হবে।

  • [১]