- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উচ্ছেদ নিয়ে উত্তেজনা কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক শ্রমিক ঐক্য পরিষদের বৈঠক আজ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ শুক্রবার কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রতিবাদ সভা ডাকা হয়েছে। ঐ প্রতিবাদ সভা থেকে পরিবহন ধর্মঘটসহ নানা কর্মসূচি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা নুরুল হক। একই কথা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া।
মালিক শ্রমিক ঐক্য পরিষদের এই নেতারা জানিয়েছেন, টার্মিনালে মালিক শ্রমিক ঐক্য পরিষদের এখন আর বসার কোন স্থান নেই। জেলা পরিষদ কর্তৃক বিকল্প ব্যবস্থা না করেই তাদের সকল মালিক সমিতির কাউন্টার এবং বসার স্থান অমানবিকভাবে   
 ভেঙে চুড়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় তাদের কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া অন্য কোন বিকল্প নেই।
জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেছেন, ‘সিলেট এবং সুনামগঞ্জ মালিক সমিতির নেতৃবৃন্দদের নিয়ে বসে সকলের সিদ্ধান্ত অনুযায়ী অফিসের স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। আলাপ-আলোচনা করার পরও তারা কথা না রাখায় আমরা সরকারী জমি উদ্ধারে বাধ্য হয়েছি।’

  • [১]