স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের উজান দৌলতপুর গ্রামের শতাধিক পরিবারকে পল্লী বিদ্যুৎ সংযোগ প্রদানের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। হাওর পাড়ের এই গ্রামে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে ডিও লেটার প্রদান করেছেন তিনি।
মঙ্গলবার বিকালে উজান দৌলতপুর গ্রামবাসীর পক্ষে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের দেয়া ডিও লেটারটি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে জেনারেল ম্যানেজার মো. সোহেল পারভেজের হাতে তুলে দেন গ্রামের বাসিন্দা দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. সোহেল পারভেজ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের দেয়া ডিও লেটার গ্রহণ করে বলেন,‘ সংসদ সদস্য মহোদয়ের সুপারিশকে আমরা অগ্রাধিকার দিয়ে উজান দৌলতপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য কাজ করব।’