দিরাই প্রতিনিধি
দিরাইয়ে কালনীর তীরে বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের নিজ গ্রাম উজান ধলের সবুজ মাঠে আজ শুক্রবার বিকাল ৩টা থেকে দু’দিনব্যাপী শাহ আবদুল
করিম লোক উৎসব শুরু হচ্ছে।
খাদ্য প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান প্রাণ অলটাইমের সৌজন্যে এবং প্রাণ পটেটো ক্র্যাকার্সের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করেছে বাউল স¤্রাট শাহ আবদুল করিম পরিষদ। পরিষদের চেয়ারম্যান করিমপুত্র শাহ নুর জালাল বাবুল জানান, শুক্র ও শনিবার এই দুইদিন উৎসব চলবে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় লোকউৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এরপর চলবে বাউল স¤্রাটের সৃষ্টি ও কর্মের উপর আলোচনা সভা। সন্ধ্যা থেকে রাতব্যাপী চলবে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে বাউল করিমের কালজয়ী গানের উৎসব। ফকির আলমগীর, কাজী শুভ, আশিক, নিউ সাবিনা ইয়াছমীন, শিউলী ও বাউল শিল্পী সুনীল কর্মকারসহ স্থানীয় বাউল শিল্পীবৃন্দ গান পরিবেশন করবেন।