লন্ডন প্রতিনিধি
ইষ্ট লন্ডনের উডগ্রেঞ্জ ব্যাপটিস্ট চার্চ ফুড ব্যাংকে অসহায় ও দুদর্শাগ্রস্থ মানুষের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিল বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল যুক্তরাজ্য শাখা।
কাউন্সিলার আয়েশা চৌধুরী জানান, বিশ্বব্যাপী করোনা মহামারি শুরুর পর থেকে তাদের দলের (বিএনপি‘র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশে বিদেশে ত্রাণ সামগ্রী করে বিতরণ করে যাচ্ছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য মহিলা দলের উদ্যোগে শনিবার খাদ্য সামগ্রী উডগ্রেঞ্জ ব্যাপটিস্ট চার্চ ফুড ব্যাংকের সংশ্লিস্ট কর্মকর্তার হাতে তুলে দেয়া হয়।
যুক্তরাজ্য মহিলা দলের আহবায়ক ফেরদৌসী রহমানের নেতৃত্বে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, নীউহ্যাম কাউন্সিরের কাউন্সিলার আয়শা চৌধুরী, গ্রীন স্ট্রিট লেবার পার্টির সেক্রেটারী ইষ্টলন্ডন জুনেদ আলী, মহিলা দল নেত্রী রিতু রহমান, জাহানারা আক্তার সিমলা, রেখা হুমায়ুন, রেহেনা ইসলাম সুমি, সাম্মি হুদা, আসমা জামান, আসমা আক্তার সাথী, নিলা হোসেন, জেসমিন, কাকলি, রুনা আক্তার প্রমুখ।
এদিকে খাদ্য বিতরণী অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সে যোগদেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা কামাল। এসময় তিনি প্রবাসে করোনা মহামারির সময়ে অসহায়দের পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।