স্টাফ রিপোর্টার
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডলুরা গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের বিশেষ অভিযানে ভারতীয় ২৬ বোতল বিয়ারসহ মো. আব্দুল হান্নান (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে সোমবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শোয়েব আহমদ চৌধুরীর নেতৃত্বে ও ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) ডুলুরা ক্যাম্পের সযোগিতায় উত্তর ডুলুরা জামে মসজিদের সামনে থেকে ভারতীয় ২৬ বোতল বিয়ারসহ তাকে আটক করা হয়। আটককৃত হান্নান জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডুলুরা গ্রামের মো. ইসামাইল মিয়ার পুত্র।
এসময় অভিযানে অংশ নেন বিভাগীয় এএসআই রবি উল্লাহ, সিপাইগণ কিংকর কুমার রায়, সোহবার হোসেন চৌধুরী, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) ডুলুরা ক্যাম্পের সদস্যরা। জেলা মাদদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শোয়েব আহমদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।