- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উত্তর বড়দলে বিএনপির সমন্বয় সভা

তাহিরপুর সংবাদদাতা
বিএনপির জাতীয় কাউন্সিলকে সামনে রেখে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলার জনতা বাজারে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম শাহ্’র সভাপতিত্বে ও যুবদল আহ্বায়ক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুবদল আহ্বায়ক ইউপি চেয়ারম্যান বুরহান উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি বিএনপির সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক বাদল মিয়া, জেলা বাস্তুহারা দলের আহ্বায়ক আবুল হোসেন, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক চাঁন মিয়া মাষ্টার, উত্তর বড়দল ইউপি বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, সহ-সভাপতি আব্দুর রউফ, সাবেক সভাপতি মহি উদ্দিন, সহ-সভাপতি মাও. আবুল কাসেম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, ইউপি কৃষকদল সভাপতি আ. মোতালিব, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ-সভাপতি ডা. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম, যুবদল যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আবু তাহের, দুলাল মিয়া, ডা. শহিদুল ইসলাম তালুকদার, শামীম আহমদ, সিরাজ মিয়া, রেনু মিয়া, রাজা মিয়া, বিএনপি নেতা আহাদ মিয়া, বুরহান উদ্দিন, হযরত আলী, আব্দুর নুর, গণি সর্দার, মাইজ উদ্দন, মোছাদ্দর আলী শাহ্, আলীনুর সর্দার, শাহাব উদ্দিন, শ্রমিকদল নেতা ইউসুফ আলী, শামছু মিয়া, কৃষকদল নেতা দুস মাহমুদ, ছাত্রদল নেতা আ. জব্বার, মহি উদ্দিন এলতাস, ইসলাম উদ্দিন প্রমুখ।

  • [১]