- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উত্তর বড়দল ইউপি যুবলীগের আহ্বায়ক দুলাল বহিষ্কার

তাহিরপুর  প্রতিনিধি
দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক দুলাল আহমদকে শুক্রবার সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলা যুবলীগের এক জরুরী সভায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক বাচসপতি রায় বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাবির আহমদ জাবের, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, শফিকুল মল্লিক মুন্না, সদস্য রায়হান উদ্দিন রিপন, বাদাঘাট ইউপি যুবলীগ আহ্বায়ক শাহ্ আলম, উত্তর বড়দল ইউপি যুবলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া, যুগ্ম আহ্বায়ক রতন শর্মা, দক্ষিণ বড়দল ইউপি যুবলীগ আহ্বায়ক আব্দুস ছাত্তার, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, বালিজুরী ইউপি যুবলীগ আহ্বায়ক সামায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক বাবলু মিয়া প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক দুলাল আহমদকে বহিষ্কার করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়াকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়।
উপজেলা যুবলীগ আহ্বায়ক বাচসপতি রায় বাচ্চু দুলাল আহমদকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

  • [১]