- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উত্তর শ্রীপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডার রউজ আলী ও সহকারি কমান্ডার আব্দুল আওয়াল এবং ইউনিয়ন কমান্ডের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আমির হোসেনের সভাপতিত্বে ইউনিয়নের কলাগাঁও বাজারে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি হাসান মেম্বার, আওয়ামী লীগ নেতা মন্নাফ মড়ল, আব্দুল আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা ফারুক মিয়া, বিল্লাল হোসেন, শাহীন, সোহাগ, হুমায়ুনসহ স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।  (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]