তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করা হয়েছে। ইউপি ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম সভাপতি ও সাংবাদিক এমএ রাজ্জাক কে সদস্য সচিব করে ৭৩ সদস্য বিশিষ্ট সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করা হয়। সোমবার দুপুরে বালিয়াঘাট নতুন বাজারে এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা সন্ত্রাস বিরোধী কমিটির সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদ গাজী, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ার্ড সদস্য হাসান মিয়া, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান, জিল্লুর রহমান, হক মিয়া প্রমুখ।