তাহিরপুর প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ই্উনিয়নে পৃথক স্থানে বিভিন্ন কর্মসূচি,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বালিয়াঘাট নতুন বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযুদ্ধা আমির উদ্দিনের সভাপতিতে এবং উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউপি সদস্য হাসান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কদ্দুছ মিয়ার পরিচলানায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, বদিউজ্জামান, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বশির আহমদ, মুক্তিযুদ্ধা আব্দুল আলী ভূইয়া, আব্দুল গফুর, রইছ উদ্দিন, আলকাছ উদ্দিন প্রমুখ।