তাহিরপুর প্রতিনিধি
আবুল কালাম (পারুল) কে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে যুবলীগের আহ্বায়ক নির্বাচিত করায় জেলা আওয়ামী লীগের যুবলীগ আহ্বায়ক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও উপজেলা যুবলীগের সকল নেতৃবৃন্দকে শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগ অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে। শনিবার দুপুরে টেকেরঘাট বাজার থেকে আনন্দ মিছিলটি বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে মোটরসাইকেল বহর নিয়ে বাগলী বাজারে গিয়ে এক পথ সভায় মিলিত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন, উত্তর শ্রীপুর ইউনিয়নের যুবলীগ আহ্বায়ক আবুল কালাম (পারুল), যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, শ্যামল, আব্দুর রহিম, শাজাহান খন্দকার, মস্তফা, দুলাল কান্তি পাল, শামসুল আলম আখঞ্জি প্রমুখ।