স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা যুবলীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ এই আহবায়ক কমিটির অনুমোদন করেন। তাহিরপুর উপজেলা সদরে এক জরুরি সভায় বসে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, মশিউর রহমান, সেলিম আখঞ্জি, বিশ্বজিত সরকার, হোসেন রেজা, শফিকুল মল্লিক কমিটির অনুমোদন দেন।
আবুল কালাম (পারুল) কে আহবায়ক ও সেলিম ভুইয়া, আব্দুর রহিম, সাইফুল ইসলাম, শ্যামল বিশ্বাস, মনসুর মিয়া ও সাগর আহমদকে যুগ্ম-আহবায়ক করে ৩১ সদস্য উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির অনুমোদন করেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।