- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উদীচীর অষ্টম জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা ৩ মার্চ

জেলা পর্যায়ে উদীচীর অষ্টম জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা ৩ মার্চ শুক্রবার। প্রতিযোগিতার প্রথম পর্ব সকাল ১০ টায় শহরের হাছননগর মরাটিলা রোডস্থ জেলা প্র্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিভাগসমূহ হলো ‘ক’ বিভাগ (একক) অনূর্ধ্ব-১২ বছর, ‘খ’ বিভাগ (একক)    
১২-১৮ বছর, ‘গ’ বিভাগ (একক): ১৮ বছরের ঊর্ধ্বে, ‘ঘ’ বিভাগ (দলীয়): অন্তত পাঁচজনের দল। দেশীয় সংস্কৃতি চর্চার লক্ষ্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকল সঙ্গীত শিল্পীদের অনুরোধ জানানো জানিয়েছে জেলা উদীচী। এছাড়াও প্রতিযোগিতার যে কোন বিষয়ে জানতে (উৎফল খাসনবিশ, আহবায়ক, জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা পরিচালনা পর্ষদ, উদীচী সুনামগঞ্জ জেলা সংসদ। মোবাইল নম্বর-০১৭১৪৫০৭৭১৭) যোগাযোগ করতে পারেন।
উল্লেখ্য, উদীচী প্রতিষ্ঠাতা সত্যেন সেন-এর জন্মদিনকে উপলক্ষ্য করে প্রতিবছর ২৮, ২৯ ও ৩০ মার্চ উদীচী সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা আয়োজন করে। এবারও ঢাকায় অষ্টমবারের মতো আগামী ২৮ মার্চ জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]