- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উদীচীর জেলা সম্মেলন আজ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ উদীচী জেলা সংসদ সুনামগঞ্জ জেলা সংসদের একাদশ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। জেলা শিল্পকলা একাডেমীর শাহ আবদুল করিম মুক্তমঞ্চে সকাল ১০ টায় সম্মেলনের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধে দিরাই উপজেলার পেরুয়া গ্রামের নির্যাতিতা নারী কুলসুম বিবি। উদ্বোধনী অধিবেশনের পর অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন।
সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি  
ব্যরিস্টার আরশ আলী মাহমুদ সেলিম, চারুকলা ও চলচ্চিত্র বিষয়ক সম্পাদক প্রদীপ ঘোষ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন।
কাউন্সিল অধিবেশনের পর ধর্মপাশা, শাল্লা, দিরাই, জগন্নাথপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ জেলা সংসদ এবং বিশিষ্টি সংগীত শিল্পী মাহমুদ সেলিমের একক পরিবেশনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • [১]