সু.খবর রিপোর্ট
দেশের বিভিন্নস্থানে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে উদীচী। শুক্রবার দুপুর ১২ টয়ি টায় পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।
জেলা উদীচী’র সভাপতি নারী নেত্রী শীলা রায়’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পাটি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, জেলা উদীচী’র সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক নির্মল ভট্টাচার্য্য, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া, সুনামগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অ্যাড. এ. আর জুয়েল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, বন্ধন থিয়েটার’র সভাপতি সামির পল্লব, আলতাফ রাজিব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু
নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েই চলেছে। সমাজের সর্বত্র এখন একটা ভীতিকর অবস্থা বিরাজ করছে। তাই প্রতিটি ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের মদদদাতাদেরও আইনের আওতায় আনতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। পাশাপাশি এসব জঘণ্য কর্মকা- রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল’র সাম্প্রতিক দেওয়া বক্তব্যে নিন্দা জানিয়ে বক্তারা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন ‘সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন? কোন জায়গায় ধর্ষণ নেই? এমন কোনো দেশ নেই ধর্ষণ হয় না! এরকম বক্তব্য দিয়ে উস্কে দিচ্ছেন ধর্ষকদের। সারাদেশে সচেতন মানুষ এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছে।
জামালগঞ্জ
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে উদীচী শিল্পিগোষ্ঠীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা আহবায়ক মো. ওয়ালী উল্লাহ সরকার। সদস্য বিশ্বজিত রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠীর যুগ্ম আহবায়ক সমরেন্দ্র আচার্য শম্ভু ও অঞ্জন পুরকায়স্থ, সিনিয়র সদস্য বিধান ভূষণ চক্রবর্ত্তী, সদস্য সিন্ধু ভূষণ তালুকদার, সোনালী রায়, পঙ্কজ শীল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য ননী গোপাল তালুকদার, দোলন দেবনাথ, বেবী রানী তালুকদার, রুবেল দাস প্রমুখ।
বক্তারা সিলেট এমসি কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ধর্ষণ আজ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমাদের মা-বোন আজ নিরাপদ নয়। অপরাধীদের সুষ্ঠু বিচার না হওয়ায় ধর্ষকেরা ধর্ষণের মতো গুরুতর অপরাধ করে বেড়াচ্ছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করছি। এমন বিচার নিশ্চিত করতে হবে যেন আর কোন অপরাধীরা কোন অপরাধ করতে সাহস না পায়।’
দক্ষিণ সুনামগঞ্জ
নোয়াখালী, সাভার, খাগড়াছড়ি ও সিলেটসহ দেশব্যাপী সংঘটিত ধর্ষণ ও হত্যাকা-ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উদীচী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টে উপজেলা উদীচীর সভাপতি শ্যামল দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক আবু সঈদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক কর্মী জয়ন্ত তালুকদার পুল্টন, আল আমিন আহমদ জুনেদ, আশিষ চন্দ্র দাস, বোরহান উদ্দিন, খালেদ হাসান, উপজেলা উদীচীর সহ-সভাপতি দোলন দেবনাথ, সহ-সম্পাদক ছায়াদ হোসেন সবুজ।