- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উদীচীর ভাষা অভিযাত্রা

স্টাফ রিপোর্টার
‘সর্বস্তরে বাংলা ভাষা চালু কর’ প্রতিপাদ্য কে সামনে রেখে উদীচীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা উদীচী মাসব্যাপি ভাষা অভিযাত্রা  কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার বেলা ১১ টায়  সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি শীলা রায়।  
সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,  কবি ও লেখক ইকবাল কাগজী, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ কান্তি দে, জেলা উদীচীর সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী, প্রগতি লেখক সংঘের সভাপতি রমেন্দ্র কুমার দে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দীন, উদীচীর নির্বাহী সদস্য  মানব চৌধুরী, চন্দন রায়, প্রভাষক শাহাদাত হোসেন, আব্দুল হামিদ, উদীচীর প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম মাহবুব, আবৃত্তি বিষয়ক সম্পাদক রুবাইয়া আলতাফ প্রমুখ। পরে শহরের বিভিন্ন বিপণি বিতান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আদালত চত্ত্বরে প্রচারপত্র বিলি করা হয়।
সভায় বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষা করার জন্য  সর্বস্তরে শুদ্ধ বাংলা প্রচলন, বিদেশী ভাষা ও সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ, আদালত ও রাষ্ট্রীয় কাজে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা, সকল জাতিগোষ্ঠীর মাতৃভাষার সুরক্ষা, গণমাধ্যমে ভুল বাংলা ব্যবহার পরিত্যাগ, সম্প্রচার মাধ্যমে সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনায় শুদ্ধ উচ্চারণে ভাষা ব্যবহার, বাংলা একাডেমি ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক রোর্ডের বানান বিধানে সমন্বয় সাধন, সাইনবোর্ড ও ব্যানারে শুদ্ধ বাংলা ব্যবহার এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি জানান।  

  • [১]