স্টাফ রিপোর্টার
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টা থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬ টায়। সাড়ে ৪ ঘন্টাব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন উদীচীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সংগঠন ও বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে প্রশিক্ষণ দেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আসাদ মনি, সহ সাধারণ সম্পাদক জহির উদ্দিন, আবৃত্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান, সঙ্গীত বিষয়ক সম্পাদক বাসনা পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার সাজ্জাদ পিয়াল, কোষাধ্যক্ষ নাহিদ আল নেওয়াজ প্রমুখ।