- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানো হচ্ছে: মির্জা ফখরুল

সু.খবর ডেস্ক
বিদেশি নাগরিকসহ দেশে একের পর এক সংঘটিত হত্যাকা-গুলোর কূলকিনারা করতে ব্যর্থ সরকার বিএনপির ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ইতালি নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট প্রদানের ঘটনার নিন্দা জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। উদোর পি-ি বুধোর ঘাড়ে চাপানোর অংশ হিসেবে কাইয়ুমের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে বলেও দাবি করেন বিএনপির মহাসচিব।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘সিজার হত্যাকা-ের পরপরই কোনো আইনি প্রক্রিয়া ব্যতিরেকেই জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে যুক্ত করতে এম এ কাইয়ুমকে অভিযুক্ত করে মিথ্যা মামলা দায়ের করা হয়। এখন সেই মামলায় কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়েছে। আসলে সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন করার পরিবর্তে বিএনপিসহ বিরোধী দল দমনেই ব্যস্ত থাকার কারণে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা আগেও বলেছি-জঙ্গিবাদ দমন তো দূরের কথা, বরং তাদেরকে আড়াল করতেই তাবেলা হত্যাকা-সহ পরবর্তী সময়ে সব হত্যাকা-ে বিএনপির ওপর ধারাবাহিকভাবে দোষ চাপানো হয়েছে।’
তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হওয়া, বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা লোপাট, গুম, খুন, গুপ্তহত্যা এসবের ভয়াবহতা থেকে জনদৃষ্টিকে ঝাপসা করতেই জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে যুক্ত করার অপচেষ্টা করেছে বর্তমান সরকার। জঙ্গিদের চিহ্নিত করে তাদেরকে ধরতে সরকারের ব্যর্থতা প্রমাণ করে যে, সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থানের সাথে জড়িত।’

  • [১]