- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিন’

জগন্নাথপুর অফিস
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূইয়া’র সমর্থনে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।
শুক্রবার সন্ধ্যায় কেশবপুর এলাকার ইসলাম উদ্দিনের বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী সফিক মিয়ার আয়োজনে, প্রবীণ ব্যক্তি সোনাফর আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ রুহেল’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদূর রহমান ফারুক, নৌকার প্রার্থী পৌর মেয়র মিজানুর রশিদ ভূইয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অধ্যাপক শাহ আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিজন কুমার দেব, পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চেয়ারম্যান সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহীদ, সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু হেনা রনি।

  • [১]