- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উন্নয়নের প্রশ্নে দলমতে বিশ্বাস করি না -পীর মিসবাহ

স্টাফ রিপোর্টার
এমপি পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন,‘উন্নয়নের প্রশ্নে আমি দলমতে বিশ্বাস করি না। আমি চাই এলাকার উন্নয়ন হোক। তারপরও আমি যখন একটি দল করি, আমার দলের একটি প্রতীক আছে। আমি বিশ্বাস করি আগামীতে আপনার এলাকার ইউপি নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গলের প্রতি আপনার ভালোবাসা দেখাবেন।’
শনিবার বিকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের পক্ষে    লালপুর বাজারে দেয়া দেয়া গণ-সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে গণ সংবর্ধনায় বক্তব্য রাখেন জাপা নেতা রশিদ আহমদ, মনির উদ্দিন মনির, হাজী হেলাল, আ.স.ম.মনোয়ার পীর, বিশ্বম্ভরপুর জাপা নেতা হাবীদার মূরর্শেদ, শিবীর আহমেদ, স্বপন বর্মণ, তাহিরপুর জাপা নেতা মো.নজির হোসেন, হাবিবুর রহমান হাবিব, জসিম উদ্দিন, রজব আলী, রহমত আলী, আব্দুর রহমান, হারুন অর রশীদ, আতীউর রহমান, আব্দুর রহিম, অমর আলী, ইউপি সদস্য হারুন রশীদ, কায়ের মিয়া, মো.মোমেন মিয়া প্রমুখ।
 

  • [১]