- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উন্নয়নের স্বার্থে অসহিষ্ণু রাজনীতির অবসান জরুরী

বর্তমানে সারাদেশেই চলছে অসহিষ্ণুতার রাজনীতি। আমাদের সুনামগঞ্জও এর থেকে ব্যতিক্রম নয়। গতকাল শুক্রবার দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলি এর উৎকৃষ্ট উদাহরণ। ‘এমপি মানিকের চোখে ধুলো, টানা স্লোগানে বিরক্ত নেতারা, একই দলের প্রতিদ্বন্দ্বি রাজনৈতিক নেতা বা নেতৃবৃন্দকে বিষোদগার, পরষ্পরের প্রতি অসহিষ্ণু মনোভাব। ১৯ বছর পর দেশের অন্যতম রাজনৈতিক দলের জেলা সম্মেলনের এই শিরোনামগুলি কিন্তু জেলার রাজনীতির বর্তমান অবস্থার চিত্র ধারণ করছে। যুক্তিবাদী কথাবার্তা বা আন্দোলনের পরিবর্তে দিনদিন রাজনীতি হয়ে উঠছে খরতর।
প্রকৃতপক্ষে গণতন্ত্রের মূলকথা হলো ভিন্নমত পোষণ করতে পারা, প্রতিবাদ করতে পারা। সবার মতামত প্রকাশের সুযোগ থাকা। মতপার্থক্য তুলে ধরার সুযোগ থাকা। গণতন্ত্রে সবাই একমত হবেন না। তাই গণতন্ত্রের একটা মূল ভিত্তি হলো বহুত্ববাদ। তা না হলে গণতন্ত্রের পরিসর বাড়বে না। একে অপরকে বোঝা, জানা, আদান-প্রদান, আলাপচারিতা এবং ভিন্নমত ও পথকে সম্মান দেওয়ার প্রক্রিয়া হলো গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে সহিষ্ণুতা বা সহ্য করার প্রশ্ন আসে কেন? গণতন্ত্র তো দলের ভিতরে উপদল বা গোষ্ঠীর সংখ্যাতন্ত্র নয়। মূল বিষয় হচ্ছে প্রতিবাদের পরিসর বাড়ানো ও ভিন্নমত প্রকাশের সুযোগ সৃষ্টি করা। গণতন্ত্র এমন এক সরকার ব্যবস্থা যেখানে জনগণ নিজেদের শাসন করে। কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় গণতন্ত্রের এসব সংজ্ঞা জনজীবনে কতটুকু প্রতিফলিত, তা ভেবে দেখা যেতে পারে।
দলে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। গণতন্ত্রের চর্চা না হওয়ার কারণেই গণতন্ত্র যথাযথ বিকশিত হতে পারছে না। রাজনীতিকরা যদি নিজেদের ভুল অšে¦ষণ, বিদ্বেষ ভুলে দেশ-জাতিকে শীর্ষে স্থান দিয়ে স্বচ্ছ ও গঠনমূলক রাজনীতির চর্চা করেন তাহলে রাজনীতিতে যেমন জনগণের কল্যাণ প্রতিফলিত হবে তেমনি সংবিধান সুরক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রাও নিশ্চিত হবে। রাজনীতির বৈরী অবস্থা নান্দনিক সুনামগঞ্জের উন্নয়নের পথে প্রধান অন্তরায়। অবস্থার উন্নয়নের জন্য রাজনীতিবিদদেরই দায়িত্ব নিতে হবে। দেশ, জাতি, দল সর্বোপরি জেলার উন্নয়ন তরান্বিত ও  শক্তিশালী করার স্বার্থে অসহিষ্ণু রাজনীতির অবসান জরুরী।

 
 

  • [১]