- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার -ড. জয়া সেনগুপ্তা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, ‘আওয়ামীলীগ সরকার হাওর ও জনবান্ধব সরকার। সরকারের নজর শুধু শহরের উন্নয়নের দিকে নয়। গ্রাম সহ সারা বাংলাদেশের দেশের উন্নয়নের দিকে নজর দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছি আমরা। আওয়ামীলীগ সরকার দেশে আসলে উন্নয়ন হয়। মানুষ শান্তিতে বসবাস বাস করতে পারে। সরকার হাওরের দুর্যোগ হয়ে তা খুব দক্ষতার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছে।’
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সকলের ঘরে যাতে বিদ্যুৎ পৌছে দিচ্ছে সরকার। এসময় তিনি দেশের উন্নয়নে আগামীতে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
শুক্রবার বিকালে বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজ মাঠে ড.জয়া সেনগুপ্তাকে সংবর্ধনা প্রদান ও দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে ৯নং ওর্য়াডের ২০ কিলোমিটার বিদ্যুৎ লাইন উদ্ধোধন কালে প্রাধন অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশিষ্ট মুরুব্বি আব্দুল মন্নাফ তালুকদারের       
সভাপতিত্বে ও ৯ নং কুলঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিলন মিয়ার পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক -দোয়ারাবাজার আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, বানিয়াচং-আজমেরীগঞ্জ আসনের সাংসদ অ্যাড. আব্দুল মজিদ খান, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ জি এম মো. ছোলায়মান মিয়া, দিরাই উপজেলার এলজিডির প্রকৌশলী মো.ইফতেখার হোসেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মো. সোহেল আহমদ, ৯ নং কুলঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সহ সভাপতি পবিত্র মোহন দাশ প্রমুখ।

  • [১]