মতিয়ার চৌধুরী, লন্ডন
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন,‘শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সব সেক্টরে দেশে পরিবর্তনের হাওয়া বইছে। জীবন মানের উন্নয়ন হয়েছে, বাড়ছে মাথাপিছু আয় সেই সাথে মানুষের গড় আয়ুও বৃদ্ধি পেয়েছে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক মুহূর্তে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে উগ্রবাদ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে উগ্রবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাড়াতে হবে।’
গত ২৩ মে বিকেলে ইষ্ট লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে বিশিষ্ট সমাজসেবী সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আলহাজ্ব হরমুজ আলী মাষ্টারের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এম মান্নান।
তিনি বলেন, মরহুম হরমুজ আলী মাষ্টার ছিলেন একজন মহৎ এবং আদর্শবান মানুষ। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন ভাবে মানুষের সেবা করে গেছেন। সমাজকে এগিয়ে নিতে হলে আমাদের হরমুজ আলীর মতো আদর্শবান শিক্ষকদের অনুসরণ করতে হবে।
বৃটেনে বসবাসরত জগন্নাথপুর উপজেলার বৃহত্তর পীরেরগাঁও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বী আলহাজ্ব সমুজ আলী।
যুক্তরাজ্য যুবলীগের দপ্তর সম্পাদক আছাবুর রহমান জীবন ও তরুণ লীগের সহ-সভাপতি শেবুল মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম, লন্ডন মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী আলতাফুর রহমান মোজাহিদ, সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী মহিলা লীগের সেক্রেটারী মেহের নিগার চৌধুরী, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসনেয়ারা মতিন, বিশিষ্ট ক্যাটারারর্স এলাইছ মিয়া মতিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, যুক্তরাজ্য যুবমহিলা লীগের মুসলিমা শামস বন্নি, সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম, স্চ্ছো সেবক লীগের সভাপতি সাদ ছায়াদ আহমদ সাদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী, মরহুর হরমুজ আলী মাষ্টার সাহেবের দুই পুত্র জোবায়ের আহমদ ও সালেহ আহমদ, শ্রমিক লীগের আহবায়ক শামীম আহমদ, তাঁতীঁ লীগের এম এ সালাম, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সাবেক সেক্রেটারী আঙ্গুর আলী, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান শামীম, আব্দুল কাদির, আব্দুর রহিম, এম ইকবাল, কৃষক লীগের সদস্য সচিব এম এ আলী, লন্ডন মহানগর আওয়ামী লীগের মানবাধিকার বিষয় সম্পাদক সায়েক আহমদ, নাসির উদ্দিন, ইঞ্জিনিয়ার বাবু শুসান্ত দাস গুপ্ত, আনোয়ারুল ইসলাম, ওয়েষ্ট লন্ডন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম এ হান্নান, অরোক চৌধুরী, ঘাদক-দালাল নির্মুল কমিটির সককারী সেক্রেটারী জামাল আহমদ খান, দিলওয়ার হোসেন, চন্দন মিয়া, সাজন মিয়া, বাবুল খান, রাজিয়া রহমান, সৈয়দ গোলাব আলী, আহবাব মিয়া, আবুল কালাম আজাদ, আনা মিয়া, তাহের আলী, আলতাফ হোসেন, বশির উদ্দিন, সাজিয়া সুলতানা ¯িœগ্ধা, এম এ বাচির, কবির আহমদ, যুক্তরাজ্য ছাত্র লীগের নাজমুল ইসলাম ইমন, সিদ্দিক কামালী, মুন্না আহমদ।