দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার বিচঙ্গের গাঁও চলমান ব্রিজের কাজ পরিদর্শন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক। শনিবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বিচঙ্গের গাঁও গ্রামের সংযোগ সড়কের নির্মিত ব্রিজের কাজ পরিদর্শন করেন তিনি। এসময় তার সাথে ছিলেন, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম। পরিদর্শন শেষে সিলেট স্টেডিয়ামে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ইন্তাজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মৌলভী বাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ করেন। এসময় খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার বজলুর রহমান প্রমুখ।