- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উন্নয়ন নিয়ে প্রশ্ন জনগণের-মোল্লাপাড়া, সদর

আকরাম উদ্দিন
ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী প্রার্থীদের প্রচারণা। একই সাথে ভোটাররাও বিগত নির্বাচনে বিজয়ী প্রার্থীদের দেওয়া প্রতিশ্র“তি বাস্তবায়নের হিসাব-নিকাশও শুরু করে দিয়েছেন। ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রত্যাশিত উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার জনগণ। অভিযোগ তোলেছেন নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে।
মোল্লাপাড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা বেশ জোড়েশোড়ে শুরু হয়েছে। এলাকাবাসী ১৮ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর কথা জানালেও মাঠ পর্যায়ে প্রচারণায় নেই অনেক প্রার্থী।
আ.লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম, বকুল চন্দ্র দাস, মো. আবদুস ছুবহান। বিএনপি’র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. নুরুল হক, মো. দিলোয়ার হোসেন, আজমল হোসেন ও ফয়েজুর রহমান প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়। তবে আব্দুস ছালামের নির্বাচনী প্রচারণা বেশি বলে জানান এলাকার জনগণ।
এলাকাবাসী জানান, এবার ভোট প্রয়োগে ভোটারগণও থাকবেন সচেতন। এলাকার সঠিক উন্নয়নের স্বার্থে সঠিক প্রার্থীকে ভোট দেবেন তাঁরা। দলীয় প্রভাব পড়বে ইউনিয়ন পরিষদ নির্বাচনে। গত নির্বাচনে উন্নয়নের প্রতিশ্র“তি দিয়েও জনপ্রতিনিধিরা কাজ করেননি বলে অভিযোগ করেন তাঁরা।
৫৭টি গ্রাম নিয়ে গঠিত এই মোলাপাড়া ইউনিয়নে রয়েছে প্রায় ৩০ হাজার জনগণের বসবাস। বর্তমানে ভোটার রয়েছেন ১৫ হাজার।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বেতগঞ্জ বাজারের পয়েন্ট, শান্তিগঞ্জ বাজারের পয়েন্ট, রঙের বাজারের পয়েন্ট, বুড়িস্থল পয়েন্টে, বুড়িস্থল নন্দীবাড়ি পয়েন্ট, শ্রীনাথপুর স্কুলের পাশের পয়েন্ট, ইছাগড়ি বাজার পয়েন্ট, আব্দুলাপুর স্কুলের পাশের পয়েন্ট, গোলকপুর মসজিদের পাশের পয়েন্ট, জগজ্বীবনপুর পয়েন্টেসহ গ্রামের পাড়া-মহলায় পোস্টার সাঁটানো হয়েছে এবং বিলবোর্ড টাঙ্গিয়ে প্রচারণা দিচ্ছেন তাঁরা।
ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাছে গাছে টাঙ্গানো পোস্টার ও চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীদের প্রচারণার হালচিত্র দেখে এলাকার ভোটারদের মধ্যে কেউ কেউ বলাবলি করতে শুরু করছেন, এবার দলীয় নির্বাচনে সরকার দলীয় প্রার্থীরা নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে বেশি। তাই প্রার্থীদের নিয়ে এবার ভোটারদের বেশ আলোচনাও রয়েছে।
এলাকাবাসী ক্ষোভের সাথে জানান, গত ৫ বছরে রৌয়ারপাড় গ্রামের রাস্তা, গণিপুর ও শান্তিপুরের রাস্তার কাজ হয়নি, ডুপিকোণা রাস্তার কাজ আগের বার সামান্য হয়েছিল, এবার আর সংস্কার কাজ হয়নি। এছাড়াও এই এলাকার শান্তিপুর ও গণিপুর গ্রামে নলকূপ সংকট, বিদ্যুৎ নেই, আমতইল, দরিয়াবাজ, জগজ্বীবনপুর গ্রামে নলকূপ সংকট, অনন্তপুর ও ষোলবাগী গ্রামে বিদ্যুৎ নেই, রাস্তা ঘাটের উন্নয়ন নেই। এসব সমস্যা বিরাজ করছে এলাকায়। উতমা বিলের ¯ুইস গেইটের উভয় পাশে ও নিচের দিকে মাটি সরে গেছে। এটার কোনো মেরামত কাজ হয়নি। আব্দুলাহপুরের প্রাইমারী স্কুল হতে লামার বিলের টেক পর্যন্ত রাস্তার কোনো উন্নয়ন কাজ হয়নি। জগদ্বীজনপুর গ্রামের ব্রীজ হতে ইছাগড়ি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। যেকোনো সময় যানবাহনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। শ্রীশ্রী রাধামাধব আখড়ায় রাস্তা ও আঙিনায় মাটি ভরাট নেই। আখড়ায় চতুঃসীমায় কোনো পাকা দেয়াল নেই। বুড়িস্থল এলাকার মসজিদের উন্নয়ন নেই। ভাতা বণ্টনে রয়েছে জটিলতা। বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতা সঠিক মানুষে পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। ইউনিয়ন জুড়ে রয়েছে নানা সমস্যা। এলাকার উন্নয়নের স্বার্থে এসব সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের কোনো উদ্যোগ নেই বলে জানান এলাকার জনগণ। তারা আরও জানান নির্বাচনের সময় এলাকায় এসে নানা উন্নয়নের প্রতিশ্র“তি দেন তাঁরা। পরে আর খোঁজও পাওয়া যায় না।
আব্দুলাহপুর গ্রামের ভোটার করুণাসিন্ধু দাস রিন্টু বলেন, ‘আমাদের এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আগাম নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আমরা গতবারও ভাল প্রার্থী দেখে ভোট দিয়েছি। কিন্তু এলাকায় আশানুরূপ উন্নয়ন হয়নি। এবার দলীয় নির্বাচনে চিন্তা করে ভোট দেবো। যে প্রার্থী নির্বাচিত হলে এলাকায় স্বাস্থ্য, শিক্ষা ও  রাস্তা-ঘাটের উন্নয়ন করবে, তাঁকেই ভোট দিয়ে নির্বাচিত করবো।’
দরিয়াবাজ গ্রামের ভোটার রেজুওয়ান আলী রায়হান বলেন, ‘আমরা নির্বাচনের সময় ভাল প্রার্থী দেখে ভোট দেই। তবুও এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন হয় না। এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন স্বার্থে এবারও ভোট দেবো। তবে যারা এলাকায় উন্নয়নের প্রতিশ্র“তি দেবেন, তাদেরকে ভাল মনে করলে ভোট দিয়ে নির্বাচিত করব।’
ইছাগড়ি গ্রামের ভোটার দীপক দাস বলেন, ‘এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এবার আগে থেকে। সকল দলের প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন কৌশলে। কেউ পোস্টার, কেউ বিলবোর্ড, কেউ আবার সালাম, আদাব ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে চালাচ্ছেন প্রচারণা। আমাদের এলাকায় অনেক সমস্যা আছে। রাস্তা-ঘাটের উন্নয়ন নেই। নলকূপ সংকট আছে। এছাড়াও এলাকায় বয়স্ক মানুষেরা বয়স্ক ভাতা পেতে সমস্যা হচ্ছে।’
বিএনপি প্রার্থী ফয়েজুর রহমান বলেন, ‘আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার প্রচারণা আছে সকল এলাকায়।’
বিএনপি প্রার্থী আজমল হোসেন বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি আশা করি দলীয় মনোনয়ন পাবো। আমি নির্বাচিত হলে তৃণমুল পর্যায়ে এলাকার উন্নয়ন করব।’
বিএনপি’র প্রার্থী দিলোয়ার হোসেন বলেন, ‘এবারের নির্বাচনেও আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এলাকায় প্রচার আছে আমার।’
বিএনপি’র প্রার্থী মো. নুরুল হক বলেন, ‘আমি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। প্রচারণা এখনও শুরু করিনি।’
আ.লীগের প্রার্থী আলহাজ্ব মো. আবদুস ছুবহান বলেন, ‘আমি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচার দিচ্ছি। আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমার বিশ্বাস দল আমাকে মনোনয়ন দেবে, জনগণ আমাকে ভোট দেবেন, এটাই আশাবাদী।’
আ.লীগের প্রার্থী বকুল চন্দ্র দাস বলেন, ‘কিছুদিন আগে আমার এলাকায় সভার মাধ্যমে আমাকে সমর্থন দিয়েছেন এলাকাবাসী। গত সপ্তাহে আমি উঠান বৈঠক করেছি। আমার প্রচারণা আছে ইউনিয়নের ৫৭টি গ্রামে। আমি দলের মনোনয়ন প্রত্যাশী। দলীয় সমর্থন আমি পাবো।’
আ.লীগের প্রার্থী মো. আবদুছ সালাম বলেন, ‘আমি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি। দল আমাকে মনোনয়ন দেবে এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি জনগণকে ভালবাসি, জনগণও আমাকে ভালবাসেন। এলাকার উন্নয়নের জন্য আমি প্রার্থী হয়েছি। আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নির্বাচনী পরামর্শ চালিয়ে যাচ্ছি। নির্বাচনী এলাকায় এ পর্যন্ত আমার প্রচারণা বেশি।’

  • [১]