- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উন্নয়ন মেলার শোভাযাত্রা ও আলোচনা সভা

লিপসন আহমেদ
‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এই স্লোগানকে সামনে রেখে জেলা উন্নয়ন মেলা উপলক্ষ্যে শহরে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা উন্নয়ন মেলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার মনিরুল হাসানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুল রহমান মিছবাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার হারুন   অর রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জেস মিঞা, জেলা স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বাবর আলী মীর, সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গৌতম রায়। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুল প্রমুখ।
সভায় বক্তারা বলেন,‘ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের ধারা এগিয়ে যাচ্ছে। যা হবার কথা নয় এই সরকার সেটাও করে দেখাচ্ছে। প্রত্যেক মানুষের ঘরে ঘরে এখন সুশিক্ষা, বিদ্যুৎ এমন কি বছরের শুরুতে প্রত্যেক স্কুলে বিনামুল্য বই দিয়ে দেশকে ডিজিটালে বাস্তবায়ন করা হচ্ছে। দেশে এখন আধুনিক তথ্য প্রযুক্তির প্রসার ঘটেছে। তথ্য প্রযুক্তির সেবা এখন সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌঁছেছে।’   
পরে বিকাল ৪ টায় জেলার প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিৃকতির সামনে রঙ্গিন বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুল রহমান মিছবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শাহানা রব্বানী, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জেস মিঞা ও জেলা স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বাবর আলী মীর। মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার মনিরুল হাসানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুল রহমান মিছবাহ।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শাহানা রব্বানী, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জেস মিঞা ও জেলা স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বাবর আলী মীর প্রমুখ। পরে সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।

  • [১]