স্টাফ রিপোর্টার
তিন দিনব্যাপি জেলা উন্নয়ন মেলা প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ও তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ফুট উচ্চতার পৃথক দুইটি প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে মেলা শুরুর দুইদিন আগেই শনিবার থেকে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠের পশ্চিম দিকে এই প্রতিকৃতি স্থাপন করা হয়। জেলা উন্নয়ন মেলার প্রধান আকর্ষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল প্রতিকৃতি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছবি তোলার হিড়িক পড়েছে। স্মার্ট ফোন ব্যবহারকারীরা মেলায় ঢুকেই প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন ও পৃথকভাবে ছবি তুলছেন। সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তারা পর্যন্ত সেলফি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড করছেন।