- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উন্নয়ন মেলা-মমতার নিপুণ হাতের তৈরি জিনিস নজর কাড়ল সকলের

স্টাফ রিপোর্টার
শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনদিনব্যাপী অনুষ্ঠিত জেলা উন্নয়ন মেলার ২য় দিনেও ছিল জমজমাট। প্রথম দিন থেকে মেলা প্রাঙ্গণে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের স্টলে কুটির শিল্পের জিনিসপত্র ওঠেছে। বিক্রিও হয়েছে প্রচুর জিনিসপত্র। আবার কেউ কেউ তাঁদের রুচিশীল জিনিসের জন্য অর্ডার দিয়ে যাচ্ছেন অনলাইনে। এসব জিনিসপত্র তৈরি করেছেন মমতা ইসলাম মম। তিনি কুটির শিল্পের একজন দক্ষ কারিগড়।
মমতা ইসলাম জানান, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স
 এন্ড ইন্ডাস্ট্রিজে চাকুরি করেন তিনি। এই প্রতিষ্ঠানের উদ্যোগে তৃণমূল নারীদের কুটির শিল্পের বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেয়ার সময় তা শুনে শুনে শিখেছেন তিনি অনেকটা অপ্রাতিষ্ঠানিকভাবে। অফিসের কাজ শেষে ঘরে বসে এসব জিনিসপত্র তৈরি করেন তিনি। তাঁর নিপুণ হাতের তৈরি জিনিসপত্র দেখে প্রেরণা যোগান শহরের ষোলঘর এলাকার বাসিন্দা কবি মুনমুন চৌধুরী। এতে মম আরো বেশি এবং সুন্দর জিনিস তৈরি করতে চেষ্টা করেন। তাঁর তৈরি জিনিস দেখে মুগ্ধ হন অনেকে। এবার জেলা উন্নয়ন মেলায় সুযোগ পেয়ে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের স্টলে পসরা সাজান নিজের বানানো এইসব হস্তশিল্পের।
এরমধ্যে রয়েছে পার্টি বেগ (সাইট বেগ) ৫শত থেকে ১৫শত টাকা, কলমদানী ৪শত থেকে ৬শত টাকা, বিভিন্ন প্রকারের ফল ১শত থেকে ৫শত টাকা, ফুলদানী দেড়শত থেকে ৩শত টাকা, বিভিন্ন ধরনের জুয়েলারী জিনিসপত্র ৩শত থেকে ১ হাজার টাকা পর্যন্ত। হাতে কারুকাজ করা বিছানার চাদর সর্বোচ্চ মূল্য রয়েছে ৩ হাজার টাকা। আছে পা-পোষ ও উলের ব্যাগ, ডাইনিং মেট, চটের পা-পোষ। এ ছাড়াও রয়েছে খবরের কাগজে তৈরি ট্রে ও ঝুড়ি। মমতা ইসলাম মম মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত মধু মিয়ার মেয়ে।

  • [১]