- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘রজত জয়ন্তী’ উৎসব ২১ অক্টোবর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘রজত জয়ন্তী সাফল্যের ২৫ বছর’ অনুষ্ঠিত হবে আগামী ২১ অক্টোবর। এ উপলক্ষে বাউবি’র সিলেট আঞ্চলিক কেন্দ্রে শিক্ষার্থীদের মিলন মেলায় যোগদানের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে (সকল প্রোগ্রামের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ) আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে (http://osaps.bou.edu.bd) জনপ্রতি ৭০০ টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
রজত জয়ন্তী উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে র‌্যালি, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শিক্ষার্থীদের আকর্ষণীয় উপহার সামগ্রী ও উন্নতমানের আপ্যায়নের ব্যবস্থা থাকবে। এছাড়াও বিস্তারিত তথ্য আঞ্চলিক/উপ আঞ্চলিক কেন্দ্র হতে জানা যাবে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]