সু.খবর রিপোর্ট
৫ই জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ পৃথকভাবে কর্মসুচী পালন করেছে।
উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মির্জা আবু তাহের মোহন, প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, সিদ্দিকুর রহমান, ইউনুস মিয়া, জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রোমেন আহমদ, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক লিটন মিয়া, যুগ্ম আহবায়ক এম, মোতাহির আলী, রাজিব চৌধুরী বাবু প্রমুখ।
অপর দিকে জগন্নাথপুর আওয়ামী লীগের একাংশের উদ্যোগে পৌরশহরে আনন্দ মিছিল আয়োজিত হয়েছে।
মিছিলটি বিকাল সাড়ে ৫টার দিকে শহরের জগন্নাথপুর বাজার এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পথসভা করেছে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ সাব্বির আহমদের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ছালিক আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল হাসিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক তাজউদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির আহবায়ক হাবিবুর রহমান, কাউন্সিলর সুহেল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিদ্দিকুর রহমান, আমিনুল ইসলাম, যুবলীগ নেতা আনা মিয়া, সেলিম আহমদ প্রমুখ।
জামালগঞ্জ
জামালগঞ্জে গণতন্ত্রের রক্ষা দিবস পালন করেছে উপজেলা যুবলীগ। শুক্রবার বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়
থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়েরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দলীয় নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, আবুল কালাম সরকার, আসাদ আলী, আবুল আজাদ, গোলাম জিলানী আফিন্দি রাজু, আবু তাহের, মাসুম মিয়া, শিরিন, কাশেম আখঞ্জী. গোলাম হোসেন প্রমুখ।
অপরদিকে উপজেলা কৃষকলীগের ব্যানারে গণতন্ত্র রক্ষা দিবসের মিছিল সমাবেশ করেছে উপজেলা কৃষকলীগ। বিকেলে তেলিয়া পাড়া হতে মিছিলটি বের হয়ে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে পথ সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আলী আমজাদ, নিজাম নূর, শামসুল আলম, আলাউদ্দিন, সানোয়ার আলম সান্টু, রাজা মিয়া, মাসুদ রানা, আমিরুল ইসলাম. জয় কিশোর, শ্যামল তালুকদার প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুরে গণতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবসের একটি আনন্দ র্যালি উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বেরিয়ে উপজেলা সদর বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি আলী মর্তূজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায় প্রমুখ।
ধর্মপাশা
গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে ধর্মপাশায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মীনন্দ চন্দ্র তালুকাদার।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ শামীম আহমেদ মুরাদের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আ.লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিজয় র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল কাদির চত্বরে পথসভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৈয়বুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা আক্তার রিনা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অলিমান তালুকদার, সমবায় বিষয়ক সম্পাদক আশক আলী, সলুকাবাদ ইউপি আওয়ামীলীগ সভাপতি সফর আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিকলীগ সভাপতি মিরাশ আলী, কৃষকলীগ আহবায়ক হুমায়ুন কবীর মৃধা, কৃষকলীগ সাধারণ সম্পাদক রোকন মিয়া, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জুয়েল আলম, সাংগঠনিক সম্পাদক রুবেল বিশ্বাস, যুবলীগ সভাপতি খালেদ মাহমুদ তালুকদার, সাধারণ সম্পাদক সুহেল আহমেদ, সহ-সভাপতি আনোয়ার হোসেন খোকন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক মঙ্গল কুমার সিনহা প্রমুখ।
মধ্যনগর
গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে মধ্যনগরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে থানা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ।
থানা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের পরিচালনায় বক্তব্য দেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম, মোর্শেদ মিয়া, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, মধ্যনগর ইউপি আওয়ামী লীগে সভাপতি নওয়াব আলী, থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন, অমল তালুকদার, আবুল কালাম, সোহেল তালুকদার, মোশারফ হোসেন, থানা ছাত্রলীগের সভাপতি পারভেজ আহম্মেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা উৎপল তালুকদার প্রমুখ।