- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উপজেলায় উপজেলায় বুদ্ধিজীবী দিবস পালন

সু.খবর রিপোর্ট
বিভিন্ন উপজেলায় নানা সংগঠন বুদ্ধিজীবী দিবস পালন করেছে। বিশ্বম্ভরপুরে উপজেলা আওয়ামী লীগ, প্রেসক্লাব ও উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহমদ মানিক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মনের পরিচালনায় আলোচনা সভা ও শহীদদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, আ.লীগ নেতা  মহরম আলী, মোবারক আলী, সাইফুল ইসলাম, আশক আলী, আবুল হায়াত, গৌরাঙ্গ দেবনাথ, কৃষক লীগ নেতা রুকন মিয়া, আব্দুল আউয়াল, শ্রমিক লীগ নেতা  মতিউর রহমান মতি প্রমুখ।
অপরদিকে বিকালে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা প্রেসক্লাব ও  উদীচী শিল্প গোষ্ঠীর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাব ও উদীচী শিল্পী গোষ্ঠীর      সভাপতি স্বপন কুমার বর্মন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চিত্তরঞ্জন গোস্বামী ছানা, নুরুল ইসলাম, ধীরেন্দ্র দেবনাথ, রাকেশ হাজং, প্রভাত দাশ, জহিরুল ইসলাম, মো. বদরুল ইসলাম, লুৎফর রহমান লিটন প্রমুখ। তাছাড়াও শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে ১ মিনির নিরবতা পালন করা হয়।
তাহিরপুর
তাহিরপুর উপজেলা ছাত্রলীগের  উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শোক র‌্যালি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বেরিয়ে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে আব্দুজ জহুর চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা তানসেন তালুকদার তুষার, নাজির হোসেন, এহসানুল হক, পার্থ রায়, জাকির হোসেন, বিশ্বজিত সরকার, সজল আখঞ্জি, সিরাজ আহমেদ, অপু মুখার্জি, জয় রায়, তুহিন মিয়া, মুনায়েম মিয়া, পপলু রায়, অসীম সরকার, অসীম রায়, সুমন বর্মন, সৌরভ প্রমুখ।
জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাস্টার,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সালেহ আহমদ,কাউন্সিলর মীনা রানী পাল,ইউপি সদস্যা শান্তনা বেগম,উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, পৌর যুবলীগ নেতা জিতু মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা রাধেশ দেবনাথ, হারুন মিয়া প্রমুখ।

  • [১]